চন্দ্রযান-২: শেষ মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন, ভারতের ভবিষ্যৎ এবং আমার ভাবনা ও মতামত।
আমাদের খুবই দুর্ভাগ্য, চন্দ্রযান ২ মিশন ব্যর্থ হল। ভয়ানক ক্ষতি হয়ে গেল আমাদের। এই মিশন সফল হলে জিডিপি ৫% থেকে ১০% জিডিপিতে উঠে আসত, কয়েক কোটি বেকার যুবক-যুবতীর কর্মসংস্থান হত, রিজার্ভ ব্যাংক থেকে নেওয়া ১ লক্ষ ৭৬ হাজার কোটি টাকা শোধ দিয়ে দিতে পারতাম, মবলিঞ্চিং বন্ধ হয়ে যেত, হারানো চাকরি ফিরে পেতে লক্ষ লক্ষ কর্মচারী, ব্যাংক খেলাপিরা ধরা দিত, কালো টাকা ধরা দিত। জেট এয়ারওয়েজের ঝাঁপ খুলে যেত। এয়ার ইন্ডিয়ার আর্থিক ক্ষতির ৭,৬০০ কোটি টাকা পূরণ হত বিএসএনএলে ৫৪,০০০ কর্মচারী ছাঁটাই হত না। এইচ এ এল কর্মীদের বেতন দেওয়ার টাকা ছাপা যেত। ডাক বিভাগে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫০০ কোটি টাকা পূরণ করা যেত। অটোমোবাইল ইন্ডাস্ট্রি ধুঁকত না। প্রায় ১০ লক্ষ কর্মী চাকরি হারাত না। পার্লে-G ১০,০০০ কর্মী ছাঁটাই হত না। ৩০ টি বড়ো শহরে নির্মিত ১২.৭৬ লক্ষ বাড়ি অবিক্রিত অবস্থায় পড়ে আছে। কেনার লোক পাওয়া যেত। Aircel পুনর্জীবন ফিরে পেত। জে পি গ্রুপের ঝাঁপ খুলত। ভারতের সবচেয়ে লাভজনক সংস্থা ONGC লাভে চলত। আরো কত কী বেনিফিট আমরা পেতাম।
আজ সারা ভারত কান্নায় ভেঙে পড়েছে। শোকস্তব্ধ। ভারতে এর চেয়ে খারাপ দিন অতীতে আর কখনো আসেনি। ডিমানিটাইজেশনের সময়েও নয়। আমাদের ঘুরে দাঁড়াতেই হবে। চাঁদে আবার যাব। প্রয়োজনে না-খেয়ে পেটে গামছা বেঁধে থাকব।
আজ সারা ভারত কান্নায় ভেঙে পড়েছে। শোকস্তব্ধ। ভারতে এর চেয়ে খারাপ দিন অতীতে আর কখনো আসেনি। ডিমানিটাইজেশনের সময়েও নয়। আমাদের ঘুরে দাঁড়াতেই হবে। চাঁদে আবার যাব। প্রয়োজনে না-খেয়ে পেটে গামছা বেঁধে থাকব।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন