ব্যাংক একাউন্ট তৈরী করতে যা যা লাগবে। ব্যাংক একাউন্ট তৈরী করার সহজ উপায়।

ব্যাংক একাউন্ট তৈরী করার এনালগ পদ্ধতি বাতিল করে এবার এলো ডিজিটাল বা সহজ পদ্ধতি।  

বর্তমানে বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট বা হিসাব খুলতে ‘গাদা গাদা’ পৃষ্ঠার ফরম পূরণ করতে হয়। দিতে হয় প্রায় এক শ’ ধরনের তথ্য। যার মধ্যে অনেকগুলো আবার অপ্রয়োজনীয়। বেশ কিছু আবার ব্যাংক কর্তৃক পূরণ করা প্রয়োজন। অথচ তা গ্রাহকের ওপর চাপিয়ে দেয়া হয়। কিন্তু আগামী মাস থেকে সব কিছু বাদ দিয়ে শুধু ব্যাংকের হিসাব খোলার ফরম হবে মাত্র "দুই পাতার"।
 কিছু সুনির্দিষ্ট তথ্য পূরণ ও জাতীয় পরিচয়পত্র দিয়ে যেকোনো বাংলাদেশী নাগরিক ব্যাংকের হিসাব খুলতে পারবেন। লাগবে না সংশ্লিষ্ট ব্যাংকের একজন হিসাবধারীর পরিচয় প্রদান প্রত্যয়নও।
 জাতীয় পরিচয়পত্র না থাকলে সে ক্ষেত্রে "জন্ম নিবন্ধন সনদ "বা "পাসপোর্টের কপি" থাকলেও খোলা যাবে ব্যাংক অ্যাকাউন্ট। 
তাও না থাকলে "ওয়ার্ড বা এলাকার চেয়ারম্যানের প্রত্যয়ন" দিয়েও খোলা যাবে ব্যাংক হিসাব।

আশাকরছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সাথে যুক্ত হওয়ার জন্য।

মন্তব্যসমূহ