বাংলাদেশের উন্নয়নের কিছু খন্ড চিত্র।

আচ্ছা দেশতো নাকি ডিজিটাল হচ্ছে কিন্তু সিস্টেম গুলো তবে এখনও টাল হয়ে আছে কেন?

এই যেমন ধরুন,
সত্যায়িতঃ এটা এমন এক প্যারা দায়ক কাজ, যা ভুক্তভোগী ছাড়া বুঝবেনা।
 কেন! কেন! কেন! দেশ যদি সত্যিই ডিজিটাল হয়ে থাকে তবে সত্যায়িত কেন লাগে?

আবার ধরুন,
চাকুরির আবেদনে ফাইলবর্তি পেপারঃ
*চারিত্রিক সনদপত্র,
*অভিভাবক সম্মতিপত্র,
*প্রত্যয়ন পত্র,
*প্রসংশা পত্র,
*মাধ্যমিক নম্বরপত্র,
*মাধ্যমিক সনদ পত্র,
*উচ্চমাধ্যমিক নম্বর পত্র,
*উচ্চমাধ্যমিক সনদ পত্র,
*চেয়ারম্যান সার্টিফিকেট,
*ডিসি সার্টিফিকেট,
*জন্মনিবন্ধন/ পরিচয় পত্রের ফটোকপি।

না, এখানেই শেষ নয়। প্রতিটা ফটোকপি পেপার সত্যায়িত করতে হবে এবং সংশ্লিষ্ট প্রধান দ্বারা স্বাক্ষরিত হতে হবে।

মন্তব্যসমূহ